‘ইডেনে ছাত্রী নিপীড়ন ছাত্রলীগের দখলদারিত্বের বহিঃপ্রকাশ’

২৫ আগস্ট ২০২২, ১০:৩৮ AM
ইডেন কলেজ

ইডেন কলেজ © ফাইল ছবি

ইডেন কলেজে ছাত্রলীগের সভাপতি কর্তৃক ছাত্রীকে নিপীড়ন ছাত্রলীগের দখলদারিত্বের বহিঃপ্রকাশ মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখা। ইডেন কলেজে শিক্ষার্থী নিপীড়ন ও সিট বাণিজ্যের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা।’

বুধবার (২৪ আগস্ট) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ এবং সাধারণ সম্পাদক অরূপ দাস শ্যাম এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ক্যাম্পাসগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির বক্তব্যে এসেছে তারা কলেজ অধ্যক্ষের চেয়েও শক্তিশালী। তারা যা চাইবে, তাই হবে। মেরুদণ্ডহীন নতজানু কলেজ প্রশাসনের করার কিছু নেই। শিক্ষার্থীরা অসহায় হয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে তাদের শিক্ষাজীবন অতিবাহিত করছে। কিছুদিন আগে কলেজ প্রশাসনের ইন্ধনে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে হুমকি প্রদান, সংগঠনের কার্যক্রমে বাধা প্রদান ও লাঞ্ছিত করেছে। এটা শুধু ইডেনের চিত্র নয়, এই রকম দখলদারিত্ব ও ভীতির পরিবেশ সবগুলো ক্যাম্পাসেই বিরাজমান।

তারা বিবৃতিতে দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও ছাত্র সমাজকে গণতান্ত্রিক শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং ইডেন কলেজে শিক্ষার্থী নিপীড়ন ও সিট বাণিজ্যের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬