সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

২৪ আগস্ট ২০২২, ০৩:৩৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে এখন থেকে সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার অফিস ও ক্লাসের (পরীক্ষাসহ) সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।’

আরও পড়ুন : সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রাখার জন্য অনুরোধ করা হলো। তবে জরুরি পরিষেবাসমূহ পরিবর্তিত অফিস অফিসসূচির আওতা বহির্ভূত থাকবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬