ইশতিয়াক-মোহনের নেতৃত্বে কুবি থিয়েটার

২৩ আগস্ট ২০২২, ১২:০৪ AM
ইশতিয়াক আহমেদ ও মোহন চক্রবর্তী

ইশতিয়াক আহমেদ ও মোহন চক্রবর্তী © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) থিয়েটারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মোহন চক্রবর্তী।

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যালয়ে সংগঠনটির উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রাকিব ও সাফায়িত মুমিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান রহিম ও  রওনাক জাহান নীলা, সাংগঠনিক সম্পাদক গুলশান পারভীন সুইটি, সহ-সাংগঠনিক সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন তপু, প্রচার সম্পাদক মো. ফজলে রাব্বী, অর্থ সম্পাদক দীপ চৌধুরী দীপ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহ সামিন সাদি, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক মোস্তফা কামাল ইমরুজ, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক সাইদুল আলম, প্রপ্স ও কস্টিউম সম্পাদক বৃন্তি পালিত, শব্দ ও সংগীত আয়োজন সম্পাদক ওয়াহিদ জামান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য তারিন সুমাইয়া, উম্মে মারিয়া রিয়া, মো. নাঈম, কাজী ফাইজা মেহজাবিন ও  ইমদাদুল হক মিরন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. হাবিবুর রহমান, সাবেক সাংগঠিক সম্পাদক মিনহাজুল আবেদিন, সাবেক সভাপতি নাজমুল ফাহাদ, সভাপতি অর্ক গোস্বামীসহ থিয়েটারের সদস্যবৃন্দ।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close