কাল থেকে শুরু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা

১৮ আগস্ট ২০২২, ১১:২৭ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামী শুক্রবার (১৯ আগস্ট) থেকে শুরু হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা ২০২২। এতে অংশগ্রহণ করবেন মোট ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী। সারা দেশে ২৭৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ আগস্ট) বাউবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে বাউবির অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) শুরু হতে যাচ্ছে। এতে সারা দেশে ৩২ হাজার ৮৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩৬৮ জন নারী পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ সেপ্টেম্বর এই পরীক্ষা শেষ হবে বলে বাউবি থেকে জানানো হয়েছে।

নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬