সাত কলেজ

একই নম্বর পেয়ে বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন তিনজন

১৭ আগস্ট ২০২২, ০৭:৩৩ PM
লোগো

লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টার পর ফল প্রকাশিত হয়।

প্রাপ্ত তথ্যমতে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৯ হাজার ৫১৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৩ হাজার ৫৩৭ জন। এদের মধ্যে পাস করেছেন ২০ হাজার  ৪৭৭ জন। পাসের হার ৬১ দশমিক ১ শতাংশ।

ভর্তি পরীক্ষায় যৌথভাবে প্রথম হয়েছেন তিনজন। তারা তিনজনই একই নম্বর পেয়েছেন। প্রথম হওয়া তিনজনের মধ্যে দুইজন ছেলে এবং একজন মেয়ে। ভর্তি পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বর ৯১।

আরও পড়ুন: সাত কলেজে বিজ্ঞান ইউনিটে আসন বেড়েছে

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। তিনি বলেন, সাত কলেজের বিজ্ঞান ইউনিটের সার্বিক ফলাফল সন্তোষজনক। শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে, গত শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর ১৪টি কেন্দ্রে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  হয়েছে৷ এতে প্রায় শতকরা ৮৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, এবার বিজ্ঞান অনুষদে  আসনের ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭ টি ৷

বন্যায় বইপত্র-শিক্ষা উপকরণ নষ্ট হওয়া সানজিদার পাশে ছাত্রদল …
  • ২৭ জুলাই ২০২৬
পাবনায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চোরাই মাল…
  • ২৭ জুলাই ২০২৬
ফের ফেসবুকে বিভ্রাট
  • ২৭ জুলাই ২০২৬
মাস না পেরোতেই ছাত্রদলের নতুন কমিটির নামে ভুয়া বিজ্ঞপ্তি
  • ২৭ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগ স্মরণে এনএসইউতে বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বন্যায় ২০ হেক্টরের ১৬ হেক্টর পেঁপে বাগানই ক্ষতির মুখে, বিপা…
  • ২৭ জুলাই ২০২৬