বোমা হামলার প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের মিছিল

১৭ আগস্ট ২০২২, ০৫:১৩ PM
ছাত্রলীগের কালো পতাকা মিছিল

ছাত্রলীগের কালো পতাকা মিছিল © টিডিসি ফটো

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সংগঠিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (১৭ আগস্ট) দুপুর ২ টায় কালো পতাকা মিছিল শুরু হয়। 

মিছিলটি ছাত্রলীগের টেন্ড থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে একই স্থানে এসে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

এছাড়া সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল-মামুন, মোদাচ্ছির খালেক ধ্রুব, আরিফুল ইসলাম খান, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, সানজিদা চৌধুরী অন্তরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সারোয়ার জাহান শিশির ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মিছিল শেষে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এর বিপক্ষে স্বাধীনতা বিরোধী শক্তি দেশ বিরোধী চক্রান্ত করছে। সেই চক্রান্ত মোকাবেলায় স্বাধীনতা বিরোধী শক্তির দাঁতভাঙা জবাব দিতে রাজপথে আমরা সবসময় প্রস্তুত আছি।’

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ব্যাড টাচের’ শিকার ছাত্রী, সহায়তা চাওয়ায় প্রক্টর বললেন- ‘ব…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950