রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হলেন খুবির শিক্ষক

১৬ আগস্ট ২০২২, ০৪:০৭ PM
অধ্যাপক ড. ফিরোজ আহমদ

অধ্যাপক ড. ফিরোজ আহমদ © সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক অধ্যাপক ড. ফিরোজ আহমদ। এর আগে তিনি খুবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৬ এর ১৩ (১) ধারা অনুসারে ড. ফিরোজ আহমদকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর থাকবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। 

উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন।  তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

অধ্যাপক ড. ফিরোজ আহমদ বলেন, ‘এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত একটা দায়িত্ব। যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’ 

 

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬