বঙ্গবন্ধু মানে বাংলাদেশ: ববিতে সিটি মেয়র

১৫ আগস্ট ২০২২, ০৬:৫৯ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ © টিডিসি ফটো

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক শোক সভায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। যারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা মূলত বঙ্গবন্ধুকে নয় বরং বাংলাদেশকে হত্যা করতে চেয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

বরিশাল সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নয়, বঙ্গবন্ধু একটি চেতনার নাম। সেদিন তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার চেতনাকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধু বেঁচে থাকবেন প্রতিটি বাঙালীর হৃদয়ে। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. আরিফ হোসেন এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মুরশীদ আবেদীন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু ও বাংলাদেশ জমজ শব্দ: রাবি ভিসি

এর আগে নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। 

র‌্যালি শেষে সকাল ৯.৩০ টায় ৬ দফা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এরপর পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬, গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ২৪টি বিভাগসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয় । 

এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এদিন পবিত্র কুরআন খতম, মসজিদ-মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।  এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ কর্তৃক বৃক্ষরোপনসহ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের উদ্যোগে সন্ধ্যা ৭.৩০ টায় আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence