জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে রনি-নুর

০৫ আগস্ট ২০২২, ০৮:২১ PM
সভাপতি রনি ও সম্পাদক নুর

সভাপতি রনি ও সম্পাদক নুর © টিডিসি ফটো

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২২-২৩ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এম. রনি ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আলম নুর। শুক্রবার (৫ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
 
বিজ্ঞপ্তিতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।   
 
 
নবনির্বাচিত সভাপতি এম. রনি ইসলাম এর আগে সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সম্পাদক আব্দুল্লাহ আলম নুর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 
 
এছাড়া একই দিনে সংগঠনটির জবি শাখার সেরা লেখক এবং সংগঠকদের নাম ঘোষণা করে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে শাখার সেরা লেখক নির্বাচিত হয়েছেন সৈয়দ রিফাত, এম. রনি ইসলাম এবং ফারিয়া ইয়াসমিন। এবং শাখার সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন কবিতা রাণী মৃধা, আতিক মেজবাহ লগ্ন এবং আতিয়া ফাইরুজ ঐশী। 
 
এর আগে গত ২৩ জুলাই সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বর্ষসেরা শাখা নির্বাচিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এছাড়া কেন্দ্রীয়ভাবে সেরা সংগঠক নির্বাচিত হন একই শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইমরান হুসাইন। 
 
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। 
ট্যাগ: জবি
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬