ঈদের ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে আজ

১৭ জুলাই ২০২২, ১১:০৩ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঈদ-উল-আজহার ১৬ দিনের দীর্ঘ  ছুটি শেষে আজ রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। তবে ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে।

এদিকে হল সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা নির্বিঘ্নে হলগুলোতে আসতেও শুরু করেছেন।

ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরা বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জাকির হোসেন বলেন, ঈদ পরবর্তী ক্যাম্পাস এখন অনেকটাই ফাঁকা। ধীরে ধীরে সবাই ক্যাম্পাসে আসছে। একদিন আগেও একা ছিলাম; অথচ এর মধ্যেই অনেকে চলে এসেছে। আড্ডা দিচ্ছি, গল্প করছি, খুব ভাল লাগছে। 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬