ছুটি শেষে রোববার খুলছে নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে আগামীকাল রোববার  খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

আজ শনিবার (১৬ জুলাই) সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে আবাসিক হলগুলো। এদিন সকাল থেকেই ক্যাম্পাসের ১ ও ২নং গেইটের সামনে শিক্ষার্থীদের ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরতে দেখা যায়। 

এর আগে গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গত ৩ জুলাই থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। তবে ১৫ ও ১৬ জুলাই শুক্র ও শনিবার হওয়ায় আগামীকাল ১৭ জুলাই রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।

আরও পড়ুন: ঢাবি খুলছে কাল

এছাড়াও আগামীকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসগুলো পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী নির্দিষ্ট রুটে যাতায়াত করবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬