খাতায় ‌‘মন ভালো নেই’ লিখে অনুতপ্ত জবি ছাত্র, চাইলেন ক্ষমা

২৬ জুন ২০২২, ১০:৪৯ PM
ফেসবুকে ছড়িয়ে পড়া উত্তরপত্রের ছবি

ফেসবুকে ছড়িয়ে পড়া উত্তরপত্রের ছবি © টিডিসি ফটো

উত্তরপত্রে মন ভালো নেই লিখে ক্ষমা চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থী। নিজের ভুল বুঝতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনি নিজের লিখিত বক্তব্য জমা দিয়েছেন। তবে তার এমন আচরণে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এ শিক্ষার্থী পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার মন ভালো নেই লেখা সংবলিত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। উত্তরপত্রে ওই শিক্ষার্থী লেখেন "স্যার আজকে আমার মন ভালো নেই"। ফেসবুকে ছড়িয়ে পড়া এ ছবি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হলে বিষয়টি প্রশাসনের ‍দৃষ্টিগোচর হয়।

আরও পড়ুন: ‘আজকে আমার মন ভালো নেই’ লিখে শাস্তি পেতে যাচ্ছেন জবি ছাত্র!

এ ঘটনার পরে আজ রবিবার ইংরেজি বিভাগের শৃঙ্খলা কমিটির মাধ্যমে ওই শিক্ষার্থীকে তলব করেন। পরবর্তীতে ওই শিক্ষার্থীর অপরাধ ও লিখিত বক্তব্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টর দপ্তর বরাবর জমা দেন বিভাগটি।

এবিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো.মোমিন উদ্দীন বলেন, নিশ্চয়ই এটি একটি অপরাধ যা আইন শৃঙ্খলার বিষয়। আমরা ওই ছেলেকে ডেকে তার বক্তব্য নিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পাঠিয়েছি। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল বলেন, বিভাগ থেকে আমরা কাগজ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬