বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা

কলেজে কলেজে রুটি বানাবে শিক্ষার্থীরা

২৩ জুন ২০২২, ০৯:০২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের ১২ লাখ টাকা তুলে প্রাথমিকভাবে সিলেটে বন্যা দুর্গতদের সহায়তার জন্য পাঠানো হয়েছে। ওই অঞ্চলের ১২টি কলেজকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 ‍
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ দিয়ে ১২টি কলেজের শিক্ষার্থীরা নিজ হাতে কলেজে কলেজে রুটি ও খাদ্যসামগ্রী তৈরি করবে। এরপর এগুলো প্রস্তুত করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌঁছে দেবে। দুর্গম এলাকায় হাতে তৈরি এইসব রুটি ও খাদ্যসামগ্রী নির্বিঘ্নে পৌঁছে দিতে সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী। 

আরও পড়ুন: বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য চায় সরকার

বৃহস্পতিবার বিকালে সিলেট অঞ্চলের ১২টি কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষবৃন্দ ছাড়াও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তাও সংযুক্ত ছিলেন। 

বৈঠকে বন্যা দুর্গত মানুষের মাঝে সুষ্ঠুভাবে খাদ্য সহায়তা বিতরণে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য। তিনি বলেন, ‘শুধু সিলেট নয়, সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সব সময় থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়।’ দীর্ঘমেয়াদী সহায়তার জন্যও বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি রয়েছে বলে জানান উপাচার্য ড. মশিউর রহমান। অন্যান্য কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান উপাচার্য।

একদিনেরও কারো বন্ধুত্ব কামনা করি না— মধ্যরাতে রহস্যময় পোস্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950