শিক্ষকদের জন্যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালুর চেষ্টা করবো: সৌমিত্র শেখর

০৬ জুন ২০২২, ০৯:০৮ PM
অধ্যাপক ড. সৌমিত্র শেখর

অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

উচ্চশিক্ষার জন্যে দেশের বাইরে প্রথম সারির র‍্যাংকিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে গেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালুর চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

তিনি বলেন, ফেলোশিপ পেতে হলে কিংবা চালু করার আগে আমাকে দৃশ্যমান করে দেখাতে তাদের যোগ্যতার প্রমাণ। তার জন্যে দেশের বাইরের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে আমাদের জানালে আমরা ফেলোশিপ প্রদান করার চেষ্টা করবো। কোন মেধাবী মানুষকে অর্থের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এটি চালু আছে তাই যোগ্যতার স্বাক্ষর রাখলে আমরাও অর্থায়ন করার চেষ্টা করবো। 

আরও পড়ুন: ঢাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৫

সোমবার (০৬ জুন) নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে গবেষণার মান উন্নয়ন ও উচ্চশিক্ষা গ্রহণের প্রক্রিয়া নিয়ে বেলা ৩টায় কনফারেন্স কক্ষে কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের শিক্ষক ড. মোঃ শহিদুজ্জামান ও নজরুল বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক ড. মোঃ নুরুজ্জামান খান। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক তুহিনুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।

ছাত্রদল নেতাসহ ৩জনকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950