নগরায়নের নামে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে: সৌমিত্র শেখর

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, পরিবেশ আমাদের জীবনের সাথে যুক্ত। একে যদি ধ্বংস করে ফেরি তবে পরিণতি মারাত্বক। কিন্তু আমরা তাকে অবজ্ঞা করেছি। আজকে নগরায়নের নামে আধুনিকতার নামে সভ্যতার নামে আমরা পরিবেশকে নির্বিচারে ধ্বংস করছি।

রবিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, গাছপালার সাথে সাথে অন্যান্য প্রাকৃতিক অনুষঙ্গ এমন কী কীটপতঙ্গগুলোকে ধ্বংস করছি। শুধু গাছপালা তা নয়, কীট পতঙ্গও আমাদের পরিবেশের অংশ। 

তিনি বলেন, অন্যান্য প্রাণীর মতো মানুষও একটি প্রাণী। এই প্রাণীটি আছে বোধহয় প্রকৃতির মধ্যে একটু এলোমেলো ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা মানুষরাই প্রকৃতির স্বাভাবিক রূপকে নষ্ট করছি। মানুষ আছে বলে সব ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু তা না করে প্রকৃতিকে সঙ্গে নিয়েই আমাদের বাঁচতে হবে। আমাদের সভ্য হতে হবে। সভ্যতা কিন্তু প্রকৃতির বিরুদ্ধে নয়। প্রকৃতিকে বাঁচিয়ে রেখে আমরা যেন আমাদের কাজটি করতে পারি। এ ব্যাপারে যেন গবেষণা করি। আর সে গবেষণা যেন জনকল্যাণে হয়।

আরও পড়ুন: আইইউবিএটিতে টেকসই পরিবেশ রক্ষার্থে সেমিনার

উপাচার্য আরও বলেন, মরু সংস্কৃতি প্রতিষ্ঠা করা যাবে না। আমাদের প্রতিষ্ঠা করতে হবে নিসর্গ প্রকৃতির সংস্কৃতি। কারণ এটি আমাদের বাঁচবার জন্য নিয়ামক হবে। আর সেজন্য গবেষণা করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইতোমধ্যে সে ধরনের কাজ করছে। এইসব কাজ দিয়ে তারা আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে, যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। 

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকীর সভাপতিত্বে  সেমিনারে বক্তব্য দেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সমীর কুমার শীল, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস. বিপুলেন্দু বসাক। এর আগে দিবসটি উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ করা হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬