গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়

১২ মে ২০২২, ১২:৫২ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই। এজন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) উদ্যোগ নেওয়া আহবান জানানো হয়েছে।

বুধবার (১১ মে) দ্যা ডেইলি ক্যাম্পাস আয়োজিত ‘ভর্তির সুযোগ চান ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীরা’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন।

অধ্যাপক মশিউর রহমান বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করতে মহামান্য রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী এবং ইউজিসি সব বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আহবান জানান। আমরাও সেই পদ্ধতিতে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছিলাম। তবে সেটি সম্ভব হয়ে ওঠেনি। 

আরও পড়ুন: ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি বিবেচনার করা হবে: ভিসি

তিনি বলেন, আমার মতে সব বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রে বসে নতুন করে ভাবা দরকার যে মেধার ভিত্তিতে অথবা একটি কমন টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা দরকার। যখন সমন্বিত ভর্তি প্রক্রিয়ার কথা ওঠে তখন আমরা গুচ্ছে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলাম। ইউজিসির সভায় আমরা বলেছিলাম, গুচ্ছে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো যে জিপিএতে শিক্ষার্থী ভর্তি করে আমাদের শিক্ষার্থীরা সেই সমমানের। আমরা আবেদনের ক্ষেত্রে জিপিএ কম দিলেও যারা ভর্তি হয় তাদের জিপিএ অনেক ভালো।

অধ্যাপক মশিউর রহমান আরও বলেন, আমাদের যদি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নেওয়া হত তাহলে আমাদের শিক্ষার্থীরাও একটি কমন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হতে পারত। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক বড় পরিবার; সেহেতু সে সময় ইউজিসি জাতীয় বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে অন্তর্ভুক্ত করেনি। তবে এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছে অংশগ্রহণ করতে পারবে সেই প্রত্যাশা আমাদের রয়েছে।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9