২ দিনের পর ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর আরও ৩ দিনের রিমান্ড

০৯ মে ২০২২, ১১:৩৮ PM
২ দিনের পর ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর আরও ৩ দিনের রিমান্ড

২ দিনের পর ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর আরও ৩ দিনের রিমান্ড © প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (০৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ শুনানি শেষে এই আদেশ দেন।

নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শরীফ সাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ডপ্রাপ্ত ৫ শিক্ষার্থী হলেন- ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাইয়ুম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।

নিউমার্কেট এলাকায় সংঘর্ষে ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলায় এই ৫ আসামির এর আগে গত ২৮ এপ্রিল দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১ মে রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় এ ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর।

আরও পড়ুন: ঢাকা কলেজ-ব্যবসায়ী সংঘর্ষের সূত্রপাত যে কারণে

প্রথমে ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ড শুনানি হয়। আসামিপক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ শিক্ষার্থীর তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষে এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬