সরকার থেকে ৮ লাখ টাকার গবেষণা অনুদান পেলেন কুবি শিক্ষক

২৬ এপ্রিল ২০২২, ১২:৩১ AM
ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন

ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন © টিডিসি ফটো

গবেষণায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে আট লাখ টাকার অনুদান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

২০২১-২২ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা অনুদান খাত থেকে ‘বাংলায় আবিষ্কৃত টেরাকোটা ফলকের আলোকে প্রাচীন বাংলার সামাজিক-সাংস্কৃতিক অবস্থার প্রতিফলন (৪র্থ থেকে ১৩ শতক)’ বিষয়ে গবেষণার জন্য এ অনুদান দেয়া হয়।

আরও পড়ুন: কুবি শিক্ষক মনিরুজ্জামানের পান্ডুলিপি প্রকাশ করবে ইউজিসি 

তিন বছর মেয়াদী এ গবেষণা প্রকল্পে ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন এর সাথে সহযোগী গবেষক হিসেবে থাকবেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজোয়ানা। গবেষণার জন্য প্রথম পর্যায়ে এ ৮ লাখ টাকার অনুদান দেয়া হবে।

গবেষণা অনুদান প্রাপ্তির বিষয়ে ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, শিক্ষাদানের পাশাপাশি গবেষণা করার দায়িত্ব আছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। বিশ্ববিদ্যালয়ের কাজ শিক্ষক-ছাত্র মিলে নতুন জ্ঞান সৃষ্টি করা। প্রত্নতত্ত্বের গবেষণায় লোকবল ও আর্থিক সঙ্গতি প্রয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এটিই আমাদের প্রথম কোন অনুদান পাওয়া। এ ধরনের অনুদান ছাত্র-শিক্ষকদের গবেষণায় অণুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬