ঈদের পর ৮ মে খুলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২০ এপ্রিল ২০২২, ০২:৫০ PM
জবি

জবি © সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ এপ্রিল থেকে ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ঈদের পর ৮ মে থেকে ক্লাস-পরীক্ষা চালুসহ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে কদর, মে দিবস, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ এপ্রিল হতে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সটিটিউট ও বিভাগীয় অফিস এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

এদিকে ৫ মে বৃহস্পতিবার হওয়ায় একবারে ৮ মে থেকেই সকল একাডেমিক ও দাপ্তরিক কাজ শুরু হচ্ছে।

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১২ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়াতে না পারলেও পাশে নীরবে দাঁড়িয়ে বন্ধুকে শেষ বি…
  • ১২ নভেম্বর ২০২৬
যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950