শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র নিউমার্কেট এলাকা

১৯ এপ্রিল ২০২২, ০১:০০ AM
শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র নিউমার্কেট এলাকা

শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র নিউমার্কেট এলাকা © সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষের শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এই মুহূর্তে নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। দুপক্ষের সংঘর্ষের জেরে মিরপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিবেদনটির সর্বশেষ আপডেট পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। 

জানা যায়, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সংঘর্ষের কারণ এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ বিষয় কথা বলে পরে জানাতে পারব।

পে-স্কেলের গেজেটের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন দপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬