বেরোবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২২, ০৮:৪৫ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বেরোবিসাসের উপদেষ্টা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বেরোবিসাসের উপদেষ্টা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর রসায়ন বিভাগের গ্যালারী রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক ইভান চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি সৌম্য সরকার। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শ দপ্তরের পরিচালক নুরুজ্জামান খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, নীলদলের সভাপতি নিতাই চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মন্ডল, সহকারী প্রক্টর বেলাল উদ্দিন, উপ-রেজিস্ট্রার জাহিদুর রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী, সহকারী পরিচালক এহতেরামুল হক প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকরাই বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর সামনে প্রতিনিধিত্ব করে। সাংবাদিকদের লেখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক নানা খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি থাকলে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তা উঠে আসে।

আলোচনা শেষে সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন সমিতির সভাপতি সৌম্য সরকার।

উল্লেখ্য, ইফতার মাহফিলে সাংবাদিক সমিতির সদস্যরা ছাড়াও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950