নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ছাত্রলীগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ছাত্রলীগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ছাত্রলীগ © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সংবর্ধনার জন্য প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা আবেদন করতে পারবেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব শুক্রবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। সংগঠনটির নির্দিষ্ট লিংকে গিয়ে আবেদন করতে হবে। এখানে ক্লিক করে আবেদন করা যাবে।

রাকিবুল হাসান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সব ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম করে আসছে। শিক্ষার্থীদের যে কোনো ধরনের সমস্যায় অগ্রণী ভূমিকা পালন করছে শাখা ছাত্রলীগ।

আরও পড়ুন: ওয়েবমেট্রিক্সের র‍্যাংকিংয়ে ৭৭তম নজরুল বিশ্ববিদ্যালয়

তিনি বলেন, সে ধারাবাহিকতায় এই ছাত্রবান্ধব সংগঠনের পক্ষ থেকে একাডেমিক ফলাফলের ভিত্তিতে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনার বিষয়ে শাখা ছাত্রলীগের এ নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এর আওতায় আসবে। মেধাক্রমানুসারে প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা আবেদন করতে পারবেন। আবেদন ফরমে দেওয়া কোনো তথ্য ভুল প্রমাণিত হলে ওই শিক্ষার্থীর সম্মাননা বাতিল বলে বিবেচিত হবে।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনু…
  • ১২ নভেম্বর ২০২৬
বিরোধী দলের কোনো আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি
  • ১২ নভেম্বর ২০২৬
প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950