ববির ৩ শিক্ষার্থীকে কান ধরে উঠবসের জেরে নদীবন্দরে ভাঙচুর

২৬ মার্চ ২০২২, ১২:২৮ AM
বন্দর ভবনে শিক্ষার্থীদের বিক্ষোভ

বন্দর ভবনে শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

নদীবন্দরে প্রবেশ টি‌কিট কাটাকে কেন্দ্র করে ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীকে কান ধরে উঠবস ও মারধরের অভিযোগ উঠেছে কাউন্টার স্টাফদের বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নদীবন্দরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টায় ব‌রিশাল নদী বন্দরের দুই নম্বর গেটের কাউন্টারে ওই ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, এক অতিথিকে বিদায় দিতে ব‌রিশাল নদীবন্দরে রাত ৮টার দিকে আসেন ওই ববির ই‌তিহাস ও সভ‌্যতা বিভাগের শিক্ষার্থী আ‌শিক, রা‌কিব এবং ব‌্যবস্থাপনা বিভাগের ইমরান। এ সময় ঢাকায় যিনি যাবেন, তার প্রবেশ টিকিট কাটা হয়। কিন্তু শিক্ষার্থীরা টিকিট করতে না চাইলে তাদের সঙ্গে কাউন্টারে থাকা শুল্ক প্রহরী মাইনুলসহ চারজনের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে শিক্ষার্থীরা কাউন্টারের সামনে দাঁড়িয়ে ‌টি‌কিট না ছিঁড়ে তা পকেটে ঢুকাতে দেখেন কাউন্টার স্টাফদের। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ প্রতিবাদ করলে ওই তিন শিক্ষার্থীকে মারধর করতে করতে বন্দ‌র ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয় এবং এক‌টি কক্ষে আটকে রেখে তাদের কান ধরে উঠবস করানো হয়।

বিষয়‌টি ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরে রাত ১০টার দিকে বন্দরে এসে প্রতিবাদ জানান তারা। পরে ভাঙচুরও করেন।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে বন্দর ভবনের সামনে এসে বিক্ষোভ করে। পরে বন্দর ভবনে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে।

ঘটনার পর ব‌রিশাল কোতয়ালি মডেল থানার প‌রিদর্শক লোকমান হোসেন বলেন, বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের শান্ত করা এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

এ বিষয়ে ব‌রিশাল বন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। পরে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬