জবিতে ভর্তির স্বপ্ন পূরণ হল মাসুদের

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৬ PM
মাসুদ রানা

মাসুদ রানা © সংগৃহীত ছবি

নীলফামারীর মাসুদ রানার বিএম সাবাব ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। মাসুদ রানা নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা গ্রামের সবজি বিক্রেতা হোসেন আলীর ছেলে।

নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয় মাসুদ রানা। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মাসুদ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়াশোনার সুযোগ পায়। তবে টাকার অভাবে ভর্তি হতে পার ছিল না। তবে বিএম সাবাব ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ হয় মাসুদ রানার।

আরও পড়ুন: নতুন কারিকুলামে ৬২ স্কুলে পরীক্ষামূলক ক্লাস

বাবা হোসেন আলী ফেরি করে সবজি বিক্রি করেন এবং মা গৃহীনি। চার ভাইবোনের মধ্যে কনিষ্ঠ মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, অভাবের কারণে পরিবারের পক্ষে ভর্তির টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। এমন অবস্থায় বিএম সাবাব ফাউন্ডেশন আমার পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর্থিক সহযোগিতা হিসেবে ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন। এতে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। আমি বিএম সাবাব ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬