কুবির নতুন উপাচার্যের যোগদান

৩১ জানুয়ারি ২০২২, ১১:৫১ PM
অধ্যাপক আবদুল মঈন

অধ্যাপক আবদুল মঈন © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য হিসেবে যোগদান করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি।

যোগদানের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন উপাচার্য। এরপর প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: কুবির নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন

এর আগে, গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনকে নিয়োগ দেওয়া হয়।

২০১৮ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আজ সোমবার (৩১ জানুয়ারি) মেয়াদ শেষ হচ্ছে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর। পরে অধ্যাপক এমরান কবিরের স্থলাভিষিক্ত হন অধ্যাপক আবদুল মঈন।

১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৩ নভেম্বর ২০২৬
নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
  • ১৩ নভেম্বর ২০২৬
ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950