ক্যান্সারের কাছে হেরে গেলেন জবি শিক্ষার্থী আহম্মদ আলী

৩১ জানুয়ারি ২০২২, ০১:৫৩ PM
জবি শিক্ষার্থী আহম্মদ আলী

জবি শিক্ষার্থী আহম্মদ আলী © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের দশম ব্যাচের আহম্মদ আলী নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: চবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

আহম্মদ আলীর অকাল মৃত্যুতে ব্যথিত হয়েছেন তার বন্ধুরা ও শিক্ষকরা। তার এক বন্ধু জানান, আহম্মদ আলী খুবই ভালো মানুষ ছিলেন। কারো সাথে কখনও তার দুই কথা হয় নি।দীর্ঘদিন ধরে সে অসুস্থ ছিলো চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করেই আমাদের ত্যাগ করে চলে গেলো।

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন,আহম্মদ আলীর মৃত্যুতে আমরা শোকাহত।তার মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি।মৃত্যুর খবর আমরা হাসপাতালে গিয়েছিলাম দেখতে। তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেছি। আমাদের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা তার বাসায় গেছে ও পরিবারের পাশে আছে। আহম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছি।আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

আরও পড়ুন: করোনা শুধু যেন শিক্ষাপ্রতিষ্ঠানেই: ছাত্র ফ্রন্ট

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন,আহম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো।হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমরা পাশে ছিলাম। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। আমাদের শিক্ষকরা আছে পরিবারের সাথে এবং শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরিবহন ব্যবস্থা করা হয়েছে। আমরা তার পরিবারের পাশে দাড়াবো।

৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন
  • ০৯ অক্টোবর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নি…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিধবা আছিয়ার থানায় লিখিত অভিযোগের পর পলাতক ফ্যামিলি কার্ড ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
কুমিল্লার তাজমিন হত্যা মামলার মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রে…
  • ০৯ অক্টোবর ২০২৬