খুবিতে শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন

২৭ জানুয়ারি ২০২২, ১০:২৫ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সিন্ডিকেট সভায় যুগোপযোগী শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২১৭ তম সিন্ডিকেটের সভায় এ অনুমোদন দেয়া হয়।

নতুন প্রণীত নীতিমালা অনুযায়ী প্রভাষক পদে নিয়োগ লাভের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতায় এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত ৪টি পরীক্ষার ফলাফলে প্রথম শ্রেণি থাকতে হবে। অধ্যাপক হতে হলে পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠিত এ সভায় উপাচার্য ড.মাহমুদ হোসেনর সভাপতিত্ব উপ-উপাচার্য অধ্যাপক ড.মোসাম্মাৎ হোসনে আরা ও অন্যান্য সিডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উপাচার্যদের সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়নি

রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির প্রচেষ্টায় দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সগুলোর শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে যে ন্যুনতম যোগ্যতা নির্ধারণের শর্তাবলীর নির্ধারণ করা হয়েছে। তার আলোকে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে নিজ বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধানের আলোকে স্বতন্ত্রভাবে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা প্রণয়ন, অনুমোদন ও অনুসরণের কথা। এদিক থেকে খুলনা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের এই সময়োপযোগী নীতিমালা অনুমোদিত হওয়ায় তা অধিকতর গ্রহণযোগ্য ও মানসম্মত বলে বিবেচিত হবে।

 

 

ট্যাগ: খুবি
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬