অনলাইন ক্লাসে ফিরলো ঢাকা কলেজ

২৩ জানুয়ারি ২০২২, ১২:০৩ PM
চলছে অনলাইন ক্লাস

চলছে অনলাইন ক্লাস © সংগৃহিত

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া সরকারি সিদ্ধান্তে আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজে সরাসরি ক্লাস। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে অনলাইনে পুরোদমে চলবে শিক্ষাকার্যক্রম।

রবিবার কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়। অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারের সিদ্ধান্ত মােতাবেক ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কলেজর স্বশরীরে ক্লাস বন্ধ থাকবে। পূর্বের নিয়মে অনলাইন ক্লাস চালু থাকবে। স্বাস্থ্যবিধি মেনে অফিস ও বিভাগ খােলা থাকবে এবং সকল কার্যক্রম যথারীতি চলবে।

আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রীর আশ্বাসে মন গলেনি শাবিপ্রবি শিক্ষার্থীদের

ছাত্রাবাসের ব্যাপারে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্রাবাস খােলা থাকবে। তবে সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এছাড়াও কলেজের সকল শিক্ষক ও কর্মচারীদের টিকা সনদ আগামী ২৭ জানুয়ারির মধ্যে অফিসে জমা দিতেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যা কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কলেজে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে সেজন্য অনলাইনে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে। আমাদের শিক্ষকরা রুটিন অনুযায়ী ক্লাস-পরীক্ষা নিবেন।

তিনি আরও বলেন, করোনা একটি দুর্যোগ। আর দুর্যোগকালীন মুহূর্তে আমরা চাই না সরাসরি অনলাইন ক্লাসের মাধ্যমে শুধুমাত্র ঢাকা কলেজের শিক্ষার্থীরাই উপকৃত হোক। তাই ক্লাস সকলের জন্য উন্মুক্ত থাকবে যেন প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরাও এর মাধ্যমে উপকৃত হতে পারেন।

১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৩ নভেম্বর ২০২৬
নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
  • ১৩ নভেম্বর ২০২৬
ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950