২০ জানুয়ারি বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন

০৭ জানুয়ারি ২০২২, ০৫:১২ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ২০ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।শুক্রবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. নজরুল ইসলাম।

তিনি বলেন, বেরোবি শিক্ষক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ ১১ ও ১২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ ১৩ জানুয়ারি। নির্বাচন ২০ জানুয়ারি ২০২২ সকাল ১০.৩০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বার্ষিক গবেষণা তিন শতাধিক থাকলেও ইউজিসির রিপোর্টে মাত্র দুই

এর আগে ৬ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম।

এর আগে ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচনে আবু কালাম মো. ফরিদ উল ইসলাম সভাপতি ও অধ্যাপক তাবিউর রহমান প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন: খুবির ক্লাস শুরু ১৬ জানুয়ারি, পরীক্ষা ২২ মে

ওই নির্বাচনে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আযিম কোষাধ্যক্ষ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পান। এছাড়া, ড. গাজী মাজহারুল আনোয়ার, সাব্বীর আহমেদ চৌধুরী, ড. বিজন মোহন চাকী ও শরিফুল ইসলাম সাধারণ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া সহ-সভাপতি পদে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো. ফেরদৌস রহমান। সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন ড. মো. নূর আলম সিদ্দিক, ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, রাজিয়া সুলতানা, এ কে এম কাজী সাজ্জাদ হোসেন, আসিফ আল মতিন ও প্রদীপ কুমার সরকার।

মহিলা কলেজ চাইলেন স্পিকারও, শিক্ষামন্ত্রী বললেন—‘কলমাকান্দা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার
  • ১২ নভেম্বর ২০২৬
কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, নিজেকে জীবিত প্রমাণে …
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রস্তাব করা সব উপজেলায় একটি করে মহিলা কলেজ দেওয়া হোক’
  • ১২ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনু…
  • ১২ নভেম্বর ২০২৬
বিরোধী দলের কোনো আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950