তথ্য জমা না হওয়ায় বার্ষিক মূল্যায়নে কুবির অবস্থান ৪২ তম

০৮ ডিসেম্বর ২০২১, ০৮:২৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

তথ্য জমা না হওয়ায় বার্ষিক মূল্যায়নে ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর মূল্যায়নে ৪২তম হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। তথ্য জমার বিষয়ে পুণরায় যোগাযোগ করা হলে ১০০ নম্বরে ৫৯.৭৩ পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এর আগে প্রাপ্ত নম্বর ৩ এর নিচে বলে ইউজিসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা যায়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৯.৭৩ স্কোর।

এর আগে রবিবার (৫ ডিসেম্বর) ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪২তম এবং ১০০ এর ভিতর প্রাপ্ত নম্বর ৩ এর নিচে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসিতে যোগাযোগ করা হলে তথ্য হালনাগাদ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমরা সময়মতো তথ্য জমা দিয়েছি। কিন্তু ইউজিসির সাইটে সেটি সঠিক সময়ে হালনাগাদ হয় নি। এখন আমাদের অবস্থান পরিবর্তন হয়ে ২৯তম হয়েছে। আমাদের তথ্য হালনাগাদ হওয়ায় অনেক বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন পরিবর্তন হবে।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্লে শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
  • ১৩ নভেম্বর ২০২৬
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যা…
  • ১৩ নভেম্বর ২০২৬
দেশে ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
লালমোহনে ২১০ প্রাথমিক বিদ্যালয়ের ৯৯টিতে নেই প্রধান শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950