১৩ ডিসেম্বর থেকে খুবিতে ভর্তি শুরু

০৭ ডিসেম্বর ২০২১, ০৬:২৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি। আগামীকালের মধ্যে ভর্তি পরীক্ষার মেধা তালিকা শিক্ষার্থীদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। 

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে  কেন্দ্রীয় ভর্তি কমিটির মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড খান গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামীকালের মধ্যে মেসেজের মাধ্যমে মেধাক্রম জানিয়ে দেয়া হবে। এরপর শিক্ষার্থীরা অনলাইনে বিষয় ভিত্তিক পছন্দ দিতে পারবে। ক, ঘ ইউনিটের ভর্তি শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর থেকে এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২০ ডিসেম্বর থেকে।

রেজিস্ট্রার আরও বলেন, খ ও গ ইউনিটের ভর্তি শুরু আগামী ১৯ ডিসেম্বর থেকে এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৩ ডিসেম্বর থেকে। ভর্তি বিষয়ে সব তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে (ku.ac.bd)।

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ নিহত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬