জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চারুকলা বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

০৭ ডিসেম্বর ২০২১, ০২:৫৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১০ ও ১৮ ডিসেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) জবির চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বজলুর রশীদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত ৭০৩ জন প্রার্থীর পরীক্ষা আগামী শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ভবন ও ভাষা শহীদ রফিক ভবনের বিভন্ন কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীর মৌখিক পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ও বিকেল দুই শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close