ইউজিসির মূল্যায়নে রাবিপ্রবির অবস্থান ২২ তম

০৭ ডিসেম্বর ২০২১, ০১:৫৪ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র (এ.পি.এ) মূল্যায়নে ২২তম অবস্থানে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। এ বছর দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের উপর করা এই মূল্যায়নে প্রতিষ্ঠানটি মোট নম্বর পেয়েছে ৫৯।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এ.পি.এ মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে, রাবিপ্রবি ২২ তম স্থান অর্জন করায় প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ।

পড়ুন: দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা বশেমুরকৃবি, চবি ও কুয়েট

উল্লেখ্য, সরকারি দপ্তর-সংস্থা-প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এ.পি.এ) প্রবর্তন করা হয়। এবছর ইউজিসির এই মূল্যায়নে মোট ৯৮.৩৮ নম্বর নিয়ে  প্রথম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এরপরেই মোট ৯৩ দশমিক ৮ নম্বর দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পড়ুন: ইউজিসির বার্ষিক মূল্যায়নে কুবির অবস্থান ৪২ তম

সিনিয়র অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৭ মার্চ ২০২৬
বনবিভাগের অভিযানে অবৈধ বালু ভর্তি দুটি ট্রাক জব্দ
  • ২৭ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে
  • ২৭ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে স্ত্রী-সন্তানসহ প্রাণ হারালে…
  • ২৭ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হয়েও পরীক্ষা কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক…
  • ২৭ মার্চ ২০২৬
আবারও তলানিতে স্বর্ণের দাম, এবার ভরি কত?
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence