অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা কলেজের হল

১৬ অক্টোবর ২০২১, ০৯:৪২ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ফটো

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে ঢাকা কলেজের হল। শনিবার (১৬ অক্টোবর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ অক্টোবর বিকেল চারটা থেকে বিভিন্ন হলের নিয়মিত আবাসিক ছাত্ররা স্বাস্থ্যবিধি মেনে হলের নিজ নিজ কক্ষে অবস্থান শুরু করতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ ফলাফলের অনলাইন সনদ, টিকার সনদের ফটোকপি ও কলেজ আইডি কার্ডের ফটোকপি দেখাতে হবে।

এছাড়াও ছাত্রাবাসে উঠার পর অবস্থানকারী অনার্স-মাস্টার্স শ্রেণীর ছাত্রদের তাদের স্ব-স্ব হল কর্তৃপক্ষের দেওয়া ফরম পূরণ করে স্ব স্ব বিভাগের যাচাইসহ ছাত্রাবাস তত্ত্বাবধায়কের কাছে আগামী ১০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিভিন্ন হলের নিয়মিত আবাসিক ছাত্রদের হলের ২০২১-২২ অর্থবছরের নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। মাউশি অধিদপ্তরের কোভিড-১৯ ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় জারিকৃত সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোন হলে কোভিড-১৯, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে সংশ্লিষ্ট রুম/ ব্লক/ ফ্লোর/ হল বন্ধ করে দেয়া হবে এবং সংশ্লিষ্ট আবাসিক ছাত্ররা তাৎক্ষণিক ছাত্রাবাস ছেড়ে দিতে বাধ্য থাকবে।

এর আগে, ঢাকা কলেজে অধ্যায়নরত উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আবাসিক হল খুলে দেয়া হয়।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬