ইবিতে ৪৫ শিক্ষার্থীকে দীক্ষা প্রদান রোভার স্কাউটের

১৫ অক্টোবর ২০২১, ০৫:৫৭ PM
ইবিতে ৪৫ শিক্ষার্থীকে দীক্ষা প্রদান রোভার স্কাউটের

ইবিতে ৪৫ শিক্ষার্থীকে দীক্ষা প্রদান রোভার স্কাউটের © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৫ জন শিক্ষার্থীকে (সহচর) দীক্ষা দিয়েছে রোভার স্কাউট গ্রুপ। তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শেষে শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ক্যাম্পাসের আমবাগান মাঠে দীক্ষা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ। অতিথি ছিলেন রোভার স্কাউট লিডার (আরএসএল) প্রফেসর ড. আমিনুল ইসলাম। এছাড়াও ইবির রোভার স্কাউট গ্রুপের প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি রোভার স্কাউট গ্রুপে ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ বলেন, ‘স্কাউটিংয়ের দীক্ষা একজন শিক্ষার্থীকে মাদক, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে দূরে রাখে। স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র গঠন করার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে।

রাতে তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান

 

এর আগে গত বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন হয়। পরের দিন রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন করেন।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬