পুলিশের ওপর হামলায় জবির চার শিক্ষার্থীসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

১৪ অক্টোবর ২০২১, ১২:৫০ PM
জবির চার শিক্ষার্থী

জবির চার শিক্ষার্থী © ফাইল ফটো

পুরান ঢাকার সূত্রাপুর থানা পুলিশের ওপর হামলা,ভাঙচুর,কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ ৫ জনের নামে চার্জশিট দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। ওই হামলার ঘটনায় ১৯ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, সমাজবিজ্ঞান বিভাগের সাদিক হৃদয়, প্রাণীবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান এবং অপর জন হচ্ছে জনৈক জয় দাস।

মামলার তথ্যমতে, গত ৬ মে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক আগামী ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

পুলিশের ওপর হামলার অভিযোগে চলতি বছরের ২৯ জানুয়ারি সকালে সূত্রাপুর থানায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) এজাজ আহমেদ রুমি নামে একজন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ২৮ জানুয়ারি রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পূর্বের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ও দোকান ভাংচুর করছিল। এসময় মামলার বাদী ও সূত্রাপুর থানার এসআই এজাজ আহমেদ রুমি ও তার সঙ্গীয় ফোর্স তাদের গাড়ি ও দোকান ভাংচুরে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে তারা।

স্কুলে ভর্তি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
  • ১৩ অক্টোবর ২০২৬
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬