হল খুলেছে, ববিতে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

১৩ অক্টোবর ২০২১, ১১:২২ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দীর্ঘ ১৮ মাস পর ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে। বুধবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহসিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার (০৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। যেসব শিক্ষার্থী কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে এক ডোজ নিয়েছেন তাদেরকে হলে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

ড. মুহসিন উদ্দিন বলেন, আগামী ২১ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হতে হবে।

জানা গেছে, করোনা মহামারি সামলিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে। ন্যূনতম এক ডোজ ভ্যাকসিন গ্রহণকারী শিক্ষার্থীরা হলে উঠেছেন।

শিক্ষার্থীদের ভ্যাকসিন সংক্রান্ত নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, হলে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে ক্লাস কার্যক্রমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।

স্কুলে ভর্তি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
  • ১৩ অক্টোবর ২০২৬
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬