বেরোবির ৭ শিক্ষক স্থান পেলেন বিশ্বসেরা গবেষকদের তালিকায় 

১৩ অক্টোবর ২০২১, ১১:৫০ AM
বেরোবির ৭ শিক্ষক

বেরোবির ৭ শিক্ষক © ফাইল ছবি

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত অ্যালপার ডগার (এডি) ২০২১-এ স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাত গবেষক। র‌্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৬৭৫ জন গবেষক স্থান পেয়েছেন। আর বাংলাদেশের এক হাজার ৭৮৮ জন গবেষক ওই তালিকায় স্থান পেয়েছেন।

গত রোববার (৯ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায়। তালিকায় বেরোবি’র গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকল ইসলাম রিপন। বাংলাদেশে তার অবস্থান ১৩৫ তম, এশিয়ায় ৩৪৯৮৬ তম এবং বিশ্বে ২১০৫৬০ তম। ২য় স্থানে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান। বাংলাদেশে তার অবস্থান ৭৩২ তম, এশিয়ায় ৮৮৫৫৩ তম এবং বিশ্বে ৪৩০৯৭৫ তম। ৩য় স্থানে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান। বাংলাদেশে তার অবস্থান ১৩৬৪ তম, এশিয়ায় ১১৬০১০ তম এবং বিশ্বে ৫০০৪৩৬ তম। ৪র্থ স্থানে রয়েছেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস রহমান। বাংলাদেশে তার অবস্থান ১৩৭২ তম, এশিয়ায় ১১৬১৬৯ তম এবং বিশ্বে ৫০০৬৭৮ তম। ৫ম স্থানে রয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক। বাংলাদেশে তার অবস্থান ১৪৩০ তম, এশিয়ায় ১১৮৪৪৬ তম এবং বিশ্বে ৫০৬৯৮৮ তম। ৬ষ্ঠ স্থানে রয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ। বাংলাদেশে তার অবস্থান ১৬০৩তম, এশিয়ায় ১২৪০৫৬তম এবং বিশ্বে ৫২১২৬৪তম। এবং ৭ম স্থানে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। বাংলাদেশে তার অবস্থান ১৬৫৬ তম, এশিয়ায় ১২৫৫৫২ তম এবং বিশ্বে ৫২৪৩৮০ তম।

উল্লেখ্য, এই তালিকা প্রকাশ করতে গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই ১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের উপর ভিত্তি করে বিজ্ঞানীদের মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন এডি ইনডেক্স। নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।

ট্যাগ: বেরোবি
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950