করোনা টিকাকেন্দ্র হবে জবি ক্যাম্পাসে

১২ অক্টোবর ২০২১, ০৬:০৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদানের লক্ষে টিকা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১২ অক্টাবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী অধ্যাপক মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্য প্রতি বিভাগের সকল শিক্ষার্থীদের নাম, বিশ্ববিদ্যালয় আইডি নম্বর এনআইডি নম্বর এবং কোনো ডোজ গ্রহন করা হয়েছে কিনা জানাতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এনআইডি না থাকলে সকল তথ্যসহ জন্মসনদ নম্বর ও ফোন নম্বর স্ব-স্ব বিভাগকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সেমিষ্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে তাদের থেকে সর্বশেষ তথ্য নেওয়া যাবে বলেও জানানো হয়।

এর আগে, গত ২৯ আগস্ট ও ২৭ সেপ্টেম্বর দুটি পৃথক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার তথ্য চেয়েছিল কর্তৃপক্ষ। তবে টেকনিক্যাল সমস্যা, সুস্পষ্ট নির্দেশনা না পাওয়াসহ বেশ কিছু কারণে অনেক শিক্ষার্থীই টিকা নিয়েও তাদের তথ্য দিতে পারেনি।

‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950