বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ববির ড. খোরশেদ আলম

১২ অক্টোবর ২০২১, ০৫:২৬ PM
ড. মোঃ খোরশেদ আলম

ড. মোঃ খোরশেদ আলম © ফাইল ছবি

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় এ বছর মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক ড. মোঃ খোরশেদ আলম। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টরের দায়িত্ব পালন করছেন।

রোববার এডি সাইন্টিফিক ইনডেক্স নামে আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা সারা বিশ্বের ৭ লাখেরও বেশি বিজ্ঞানীর ও গবেষকের সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে।

এই র‌্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের ১৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. মোঃ খোরশেদ আলম তার প্রকাশিত আর্টিকেল, সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের বিবেচনায় এ তালিকায় স্থান পেয়েছে।

ড. খোরশেদ আলম একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক হিসেবে পরিচিত। অটোমোবাইল ক্যাটালিস্ট, এনোড ক্যাটালিস্ট, সোলার সেল, লিথিয়াম আয়ন ব্যাটারী, হেড ডিস্ক ড্রাইভ ইন্টারফেস ইত্যাদি গবেষণা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা খ্যাতনামা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ড. মোঃ খোরশেদ আলম বলেন, বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় আমার নামটা দেখে বেশ ভালো লাগছে। আমার নামের সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামটাও এই ফোরামে উচ্চারিত হচ্ছে। যা আমাকে গবেষণা কর্মে আরো উৎসাহিত করবে ।

তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আরো অনেকে ভালো গবেষণা করছে। এবার তিনি এই তালিকায় একা স্থান পেলেও পরবর্তীতে হয়তো নামের তালিকাটা আরো দীর্ঘ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950