বিশ্বসেরা গবেষকদের তালিকায় জবির ২১ শিক্ষক

১২ অক্টোবর ২০২১, ০৪:২৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ২১ জন শিক্ষক। তালিকায় দেশের এক হাজার ৭৮৮ জন গবেষক স্থান পেয়েছেন। র‍্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

তালিকায় জবির গবেষকদের মধ্যে প্রথম ও দেশের মধ্যে ১৭তম স্থানে রয়েছেন অধ্যাপক কামরুল আলম খান, দ্বিতীয় স্থানে রয়েছেন সালেহ আহাম্মেদ এবং তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ মুশাররফ হোসাইন।

ক্রমান্বয়ে তালিকা স্থান পাওয়া অন্যান্য শিক্ষকরা হলেন- মোহাম্মদ সায়েদ আলম, সায়েদ তাসনিম তৌওহিদ, শরিফুল আলম, দেলোয়ার হোসাইন, এম এ মামুন, কুতুব উদ্দিন, জুলফিকার মাহমুদ, মোহাম্মদ লোকমান হোসাইন, আতিকুল ইসলাম, মো. নুরে আলম আব্দুল্লাহ, রাজিবুল আকন্দ, মোহাম্মদ আলী, জাহিদ হাসান, একেএম লুতফর রহমান, জয়ান্ত কুমার সাহা, মো. আব্দুল বাকী, পরিমাল বালা ও মো. বায়েজিদ আলী।

সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে বাংলাদেশি ১ হাজার ৭৮৮ জন গবেষকের নাম প্রকাশ করা হয়। ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশিত হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিং প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬