বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইবির ১৭ শিক্ষক

১১ অক্টোবর ২০২১, ১১:২৬ PM
ইসলামী বিশ্ববিদ্যায়

ইসলামী বিশ্ববিদ্যায় © ফাইল ফটো

সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বসেরা গবেষকদের নিয়ে র‍্যাংকিং তালিকা প্রকাশ করেছে। এ  তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষক স্থান পেয়েছেন। দেশে মোট এক হাজার ৭৮৮ জন গবেষক তালিকায় স্থান পেয়েছে।

তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হলেন, আতিকুর রহমান, এস এম মোস্তফা কামাল, এম মিজানুর রহমান, অশোক কুমার চক্রবর্তী, মোঃ আবুহেনা মোস্তফা জামাল, জি এম আরিফুজজামান খান, এম ডি রেজওয়ানুল ইসলাম, জালাল উদ্দীন, মিনহাজ-উল-হক, দীপক কুমার পাল, মো. মনিরুজ্জামান, কে এম এ সুবহান, মো. হেলাল উদ্দিন, মো. ইব্রাহীম আবদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া, আহসানুল হক ও এম মনজুরুল হক।

প্রসঙ্গত, বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র‌্যাংকিং তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
আনোয়ারায় গ্যাস ও অ্যামোনিয়া সংকটে বন্ধের মুখে ডিএপি সার কার…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
close