জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২১ অক্টোবর

১১ অক্টোবর ২০২১, ০৭:৩২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হবে ২১ অক্টোবর। অন্যান্য বছর ২০ অক্টোবর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ পালিত হলেও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষে দিবসের কর্মসূচি এক দিন পিছিয়ে ২১ অক্টোবর করা হয়েছে। 

সোমবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন এবারও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে উদযাপন করা হবে। 

কর্মসূচির অংশ হিসেবে ২১ অক্টোবর বেলা ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনা হবে। বেলা ১১.১০ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। এরপর বেলা ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬