ইবিতে শেখ রাসেল স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১১ অক্টোবর ২০২১, ০৩:১০ PM
 ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। সোমবার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল কর্তৃপক্ষের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী রং-তুলির আঁচড়ে আঁকেন বঙ্গবন্ধু ও শেখ রাসেলের জীবনের নানা মুহুর্তের চিত্র।

অন্যদিকে, খেলাধূলায় শেখ রাসেল এবং বঙ্গবন্ধু ও শেখ রাসেল- এই দুইটি ক্যাটেগরিতে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম ক্যাটাগরিতে এবং দ্বিতীয় ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানিয়েছে, বিজয়ীদের আগামী ১৮ তারিখ পুরষ্কার বিতরণ করা হবে।

সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরুর পরে তা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল ইসলাম জানান, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইবি প্রশাসন। এরই অংশ হিসেবে আজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দুই একদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল হল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close