অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিংয়ে

গণিতে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী আকবর

১০ অক্টোবর ২০২১, ০৩:০৩ PM
অধ্যাপক এম আলী আকবর

অধ্যাপক এম আলী আকবর © ছবি : সংগৃহীত

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ র‍্যাংকিংয়ে গণিত বিষয়ে গবেষণায় দেশসেরা হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এম আলী আকবর। এছাড়া ১২টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অধ্যাপক আলী আকবরসহ রাবির ৯৯ গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন।

সূচকটির তথ্য অনুযায়ী, অধ্যাপক আলী আকবর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে গণিত বিষয়ে গবেষণায় প্রথম স্থানে আছেন। এশিয়ায় তার অবস্থান ২১৫ এবং বিশ্বে অবস্থান ১৪০৩।

অধ্যাপক আলী আকবর ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান নিয়ে স্নাতক (বিএসসি) এবং ১৯৯৬ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর (এমএসসি) সম্পন্ন করেন। ২০০১ সালের ১০ সেপ্টেম্বরে একই বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন তিনি। পরে ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সে বছরই তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিষয়ে লেকচারার হিসেবে যোগ দেন এবং ২০০৬ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।

২০১২ সালে তিনি মালেয়েশিয়ার সেইন্স বিশ্ববিদ্যালয় থেকে স্কুল অব ম্যাথমেটিক্যাল সায়েন্সে পোস্ট ডক্টরাল রিসার্চ সম্পন্ন করেন। বিশ্বের খ্যাতনামা বিভিন্ন জার্নালে এ পর্যন্ত তার ২৬৫টি আর্টিকেল প্রকাশিত হয়েছে। এ ছাড়াও তার তত্ত্বাবধায়নে এক জন এমফিল, আটজন পিএইচডি ডিগ্রি, ১০ জন এমএসসি, (পাঁচ জনের এমএসসি এর চলমান তত্ত্বাবধায়ন) ও একজন বিএসসি ডিগ্রি সম্পন্ন করেন।

অ্যালপার ডগার ইনডেক্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তালিকা প্রকাশ করতে গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই-১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন তারা। সেই সঙ্গে নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।

অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬