সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে

১০ অক্টোবর ২০২১, ০৯:৩৪ AM

© প্রতীকী ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স ২০১৬-১৭ সেশনের চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ পর্ব ২০১৮-১৯ সেশনের ফাইনাল পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট কলেজগুলোকে এই দুই সেশনের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা নভেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত অধিভুক্তির পর থেকেই রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের নিত্যসঙ্গী সেশনজট। সেই সাথে বিলম্বে পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশে দীর্ঘ সূত্রিতা, গণহারে ফেইল সহ নানা জটিলতা তো রয়েছেই। প্রশাসনের দীর্ঘদিনের প্রচেষ্টায় সেশনজটসহ অন্যান্য সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারলেও করোনা মহামারীতে দীর্ঘ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আবারও সেই আগের রূপেই ফিরতে শুরু করেছে সাত কলেজ। এমন অবস্থায় মহামারি করোনার ক্ষতি কমাতে ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা (ব্যাকলগ) সেশনগুলোর সেশনজট কমাতেই এমন উদ্যোগ নিয়েছে সাত কলেজ প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, এখন আর এক বর্ষের সাথে অন্য বর্ষের মিলানোর কোনো সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখার সুযোগ নেই । এজন্য আমরা ডিসেম্বরে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নিয়ে নিব।

ডিসেম্বরে কলেজ গুলোতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষা নিতে কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সকালবেলা এইচএসসি পরীক্ষা হলে বিকেলবেলা অনার্স, মাস্টার্সের পরীক্ষা নেওয়া যাবে। এইচএসসির জন্য পরীক্ষা নিতে কোন সমস্যা হবে না বলেও জানান তিনি।

এছাড়াও, ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন বলেন, এরইমধ্যে কলেজগুলোতে এই দুটি বর্ষের ইনকোর্স পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। প্রস্তুতি চলছে নির্বাচনী পরীক্ষার।

অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬