মাইক্রোবাসের যাত্রী বেশে কুবি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা

০৯ অক্টোবর ২০২১, ১১:৫৭ PM
ইমতিয়াজ আহমেদ সুমন

ইমতিয়াজ আহমেদ সুমন © সংগৃহীত

ঢাকাগামী মাইক্রোবাসে যাত্রী সেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ওই শিক্ষার্থীর কাছে নগদ ১০ হাজার টাকা পেয়ে তার চোখে মরিচের গুঁড়া দিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় অপরাধীরা। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের দ্বারা ছিনতািইয়ের শিকার ইমতিয়াজ আহমেদ সুমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চোখের চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগী সুমনের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার জরুরি প্রয়োজনে তিনি কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লার পদুয়ারবাজার থেকে একটি মাইক্রোবাসে উঠেন। মাইক্রোবাসটি কোটবাড়ি বিশ্বরোড অতিক্রম করে আবার চট্টগ্রাম অভিমুখী চলতে শুরু করলে গাড়িতে থাকা যাত্রীবেশী পাঁচজন লোক তার হাত-পা বেঁধে নির্যাতন করে। এসময় পরিবার থেকে ১ লক্ষ টাকা দাবি করে তারা।

সুমন বলেন, নির্যাতনের একপর্যায়ে আমার সাথে থাকা মোবাইল ফোন নিয়ে যায় তারা। আর আমার মানিব্যাগে ১০ হাজার টাকা পেয়ে আমাকে পদুয়ার বাজারে নূরজাহান রেস্টুরেন্টের পাশে রাস্তায় ফেলে রেখে যায়। ফেলে রাখার আগে আমার দু’চোখে মরিচগুঁড়া মেখে দেয় তারা।

এ ঘটনার পর সুমন চোখে পানি দিয়ে পরিষ্কার করে একটি অটোতে করে বাসায় চলে যান। এরপর ৯৯৯ নাম্বারে কল করে সদর দক্ষিণ উপজেলা পুলিশের কাছে অভিযোগ করেন।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধূরী বলেন, বিষয়টি যেহেতু আমাদের থানার এরিয়ায়, তাই লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে আমরা পুলিশ প্রশাসনকে বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950