ফোবানার স্কলারশিপ পাবে জবির ইতিহাস বিভাগ

০৮ অক্টোবর ২০২১, ০৩:০৪ PM
চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা

চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের স্কলারশিপ সুবিধা দিবে ফোবানা। বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপাচার্যের কনফারেন্স রুমে  উভয় পক্ষের চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা দিতে সম্মতি জ্ঞাপন করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. শামসুন নাহার, ফোবানা স্কলারশিপের কো-চেয়ারম্যান রেহান রেজা, জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়া।

জানা যায়, উত্তর আমেরিকায় অবস্থিত বাংলাদেশিদের সংগঠনগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসার উদ্দেশ্যে ১৯৮৭ সালে যাত্রা শুরু করে ফোবানা। ফোবানা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের একটা সেতুবন্ধন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাংলাদেশি সংস্কৃতির একটা আদান প্রদান তৈরি হয়েছে। আমেরিকা ও উত্তর আমেরিকাজুড়ে কাজ করে এই সংগঠন।

৪৬ বছর ধরে মসজিদের সেবা, মুয়াজ্জিনকে ব্যতিক্রমী বিদায়
  • ০৪ এপ্রিল ২০২৬
নিখোঁজ পাইলটকে ‘জীবিত’ ধরিয়ে দিলে ১০ বিলিয়ন তুমান পুরস্কার …
  • ০৪ এপ্রিল ২০২৬
সরকার এমন দুদক চায়, যার কমিশনাররা তাদের নেক নজরের ওপর নির…
  • ০৪ এপ্রিল ২০২৬
পে স্কেলের দাবিতে কাল থেকে কর্মসূচি পালন শুরু করছেন সরকারি …
  • ০৪ এপ্রিল ২০২৬
ঝড়ে উড়ে গেছে ছাউনি, খোলা আকাশের নিচে চলছে পাঠদান
  • ০৪ এপ্রিল ২০২৬
সিনিয়র সেলসম্যান নিয়োগ দেবে লাজ ফার্মা, পদ ১৫, আবেদন শেষ ২…
  • ০৪ এপ্রিল ২০২৬