জাককানইবির নতুন রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবির

০৭ অক্টোবর ২০২১, ০৯:০৯ PM
ড. মো. হুমায়ুন কবীর

ড. মো. হুমায়ুন কবীর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পূর্ণাঙ্গ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। তিনি সাড়ে আট বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) তিনি রেজিস্ট্রার পদে যোগদান করেন। যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও কবি নজরুল ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান। 

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ড. হুমায়ুন কবীর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন চালানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

হুমায়ুন কবির ২০১০ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এরই মধ্যে ভিসির পিএস হিসেবেও কাজ করেন তিনি। ২০১১ সাল থেকে সাড়ে আট বছর যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন।

তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি একাধারে কৃষিবিদ, পরিবেশবিদ, গবেষক, লেখক ও কলামিস্ট। তার প্রকাশিত বই চারটি, বিভিন্ন পত্রিকায় নিবন্ধন প্রকাশিত হয়েছে প্রায় ১১শ’টি।

অপহৃত কলেজ ছাত্রী আবাসিক হোটেল থেকে উদ্ধার, আটক ২
  • ০৮ মে ২০২৬
রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৮ মে ২০২৬
নদীতে গোসলে নেমে চোরাবালিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ০৮ মে ২০২৬
ইসরায়েলের হামলায় নিহত দিপালী ফরিদপুরে ফিরলেন কফিনবন্দি হয়ে
  • ০৮ মে ২০২৬
শ্বশুরবাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পলাতক প…
  • ০৮ মে ২০২৬
জিয়ার কবর জিয়ারত করলেন জাকসুর ভিপি
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9