২৭ অক্টোবর কুবির হল খোলার সুপারিশ

০৭ অক্টোবর ২০২১, ০৮:২৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ২৭ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক একাডেমিক কাউন্সিল সভায় এ সুপারিশ করা হয়।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের। তিনি বলেন, একাডেমিক কাউন্সিল (শিক্ষা পরিষদ) আগামী ২৭ অক্টোবর হল খোলা ও ২৮ অক্টোবর বা ২ নভেম্বর ক্লাস শুরু করার সুপারিশ করেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ২৬ অক্টোবরের সিন্ডিকেট সভায়।

এদিকে আগামী ১ নভেম্বর গুচ্ছুভূক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ২৮ অক্টোবর ক্লাশ শুরু করা না গেলে ২ নভেম্বর থেকে শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে।

এছাড়া আবাসিক হল খুলে দেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড মো. আসাদুজ্জামান, সদস্য সচিব হলেন প্রক্টর ড কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং সদস্যরা হলেন সকল হলের প্রাধ্যক্ষবৃন্দ।

এর আগে গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও তিন দফায় সশরীরে পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সশরীরে শুরু হওয়া পরীক্ষা এখনো চলমান রয়েছে।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬